Recent News
-
রংপুর জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রংপুর জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ০৯ মার্চ, ২০২৬ খ্রি. পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা পুলিশ, রংপুরের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেড এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, জনাব মজিদ আলী, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশসহ রংপুর রেঞ্জে কর্মরত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন। এছাড়া রংপুর জেলা পুলিশ হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর, জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, অফিসার, ফোর্স ও অন্যান্যরা। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

