Recent News

  • *"রংপুরের গংগাচড়া থানা পুলিশের অভিযানে বাক প্রতিবন্ধী নাবালিকা মেয়ে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার”*

    প্রেস রিলিজ ইউনিট : জেলা পুলিশ, রংপুর। তারিখ : ০৬ নভেম্বর ২০২৫ খ্রি.। Media Cell, District Police, Rangpur *"রংপুরের গংগাচড়া থানা পুলিশের অভিযানে বাক প্রতিবন্ধী নাবালিকা মেয়ে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার”* গত ১৬ জুলাই ২০২৫ খ্রি. তারিখে দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় বাদীনি রংপুরের গংগাচড়া উপজেলার উত্তর কোলকোন্দ, মীরপাড়া (বাঁধের পাড়)গ্রামের বাদী মোছাঃ মিনু বেগম(৬০), স্বামী-মৃত নুরুল হক তার বাক প্রতিবন্ধী নাবালিকা নাতনী লাইলী (১৩) (ছদ্মনাম) কে বাড়িতে রেখে ঔষধ ক্রয়ের জন্য পার্শ্ববর্তী গোডাউনের হাট বাজারে যান।কিছুক্ষণ পর ফিরে আসার সময় দেখেন যে, একই এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের পুত্র অভিযুক্ত মোঃ মাসুদ মিয়া (৪৭) বাদীনির বাড়ি হতে দ্রুত বের হয়ে চলে যাচ্ছে।বাদীনি বাড়িতে প্রবেশ করে দেখেন যে, তার উক্ত বাক প্রতিবন্ধী নাতনীকে বিবস্ত্র ও মূমুর্ষ অবস্থায় তার শয়ন ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে অভিযুক্ত মোঃ মাসুদ মিয়া (৪৭) কর্তৃক ধর্ষণের বিষয়টি বুঝেতে পারেন এবং উচ্চস্বরে কাঁদতে থাকেন।বাদীনির আর্তচিৎকার শুনে আশেপাশের প্রতিবেশী সাক্ষীগণ দ্রুত ঘটনাস্থলে এসে পারিপার্শ্বিকতা উপলব্ধি করেন এবং ভিকটিম লাইলীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।অত্ঃপর বাদীনির লিখিত অভিযোগের প্রেক্ষিতে গংগাচড়া থানার মামলা নং-১৯ তাং-১৮/০৭/২০২৫ ইং ধারা- ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন,(সংশোধন) অধ্যাদেশ-২০২৫ রুজু করা হয়। গংগাচড়া থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব আল এমরানের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনন্ত কুমার বর্ম্মনের গোপনে ও প্রকাশ্যে তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মোঃ মাসুদ মিয়া (৪৭)কে র‌্যাব-৬ (যশোর) এর সহায়তায় গত ০৪/১১/২৫ তারিখে রাত্রী আনুঃ ১৯:৩০ ঘটিকায় যশোরের ঝিকরগাছা থানাধীন সুডিপুর বাজার এলাকা হতে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ধন্যবাদান্তে জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News