Recent News
-
রংপুর জেলা পুলিশের ডিবি'র সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মহোদয়।
রংপুর জেলা পুলিশের ডিবি'র সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মহোদয়। রংপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় জেলা পুলিশের ডিবি'র সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় রংপুর জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, এবং জননিরাপত্তা জোরদারে পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয়। সভায় পুলিশ সুপার মহোদয় জুয়া, মাদকের বিরুদ্ধে জোড়ালো পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুরসহ জেলা পুলিশের ডিবি'র ইনচার্জ ও অফিসারগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

