Recent News
-
**" রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৭০ পিস ইয়াবা উদ্ধার, ০২ (দুই) জন মাদক কারবারি আটক"**
**" রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৭০ পিস ইয়াবা উদ্ধার, ০২ (দুই) জন মাদক কারবারি আটক"** রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায় পীরগঞ্জ থানার একটি চৌকস টিম পীরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৫ জুন, ২০২৬ খ্রি. ২১:১০ ঘটিকায় পীরগঞ্জ থানাধীন তুলারাম মজিদপুরে অবস্থিত কৃষিবল কোল্ড স্টোরেজ এর বিপরীতে রংপুর হতে ঢাকা গামী মহাসড়ক হতে ১০০ গজ ভিতরে তুলারাম মজিদপুর গামী পাকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদ্বয়কে হাতে-নাতে আটক করা হয়। আটককৃত অভিযুক্ত মোঃ ওয়াজেদুল ইসলাম (৩৩) এর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের ডান পকেটে একটি নীল রংয়ের পলিজিপার প্যাকেটের মধ্যে ৫০ (পঞ্চাশ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং অপর আটককৃত অভিযুক্ত লেবু মিয়া (২৯) এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে সাদা পলিথিনে মোড়ানো ২০ (বিশ) পিস গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট অর্থাৎ মোট ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয় হতে প্রাপ্ত নাম ঠিকানা: অভিযুক্ত-১। মোঃ ওয়াজেদুল ইসলাম (৩৩) পিতাঃ মৃত দুলা মিয়া, সাং তুলারাম মজিদপুর, ২। মোঃ লেবু মিয়া (২৯) পিতাঃ মৃত বাদশা মিয়া, সাং মাদারপুর, উভয় থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে পীরগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ১২/১৮০, তারিখ-০৬/০৬/২০২৬খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক)। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

