Recent News

  • পুলিশ সুপার, রংপুর কর্তৃক জেলা পুলিশ লাইনে বিশেষ রোল কল গ্রহণ।

    পুলিশ সুপার, রংপুর কর্তৃক জেলা পুলিশ লাইনে বিশেষ রোল কল গ্রহণ। ১৪ সেপ্টেম্বর, ২০২৬খ্রি. রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক ১৯:৪৫ ঘটিকায় বিশেষ কেন্দ্রীয় রোলকল গ্রহণ করেন। পুলিশ সুপার এ সময় উপস্থিতি পর্যবেক্ষণ, সার্বিক শৃঙ্খলা, কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের আবাসন, খাবার ও চিকিৎসার মান এবং সার্বিক কল্যাণ সম্পর্কে খোঁজখবর নেন। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), শ্রী পীযুষ কান্তি দাস, আরআই, পুলিশ লাইন্স, রংপুরসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News